নিউজ ও ইভেন্ট

কেন্দ্রীয় ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হলো বেসিক ব্যাংক

প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃ অর্থায়ন স্কিম’ নামে দুটি আবর্তনশীল ) (রিভলভিং)   পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি তহবিলের আকার ১ (এক)  হাজার কোটি টাকা। এই তহবিলে অংশগ্রহণ বিষয়ে বেসিক ব্যাংক পিএলসি. ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে।    

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেসিক ব্যাংকের কৃষি, ক্ষুদ্র ঋণ এবং বিশেষ খাত অর্থায়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এস.এম.আনিসুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।